স্পেনে দ্বিতীয় ক্লাব কিনতে চলেছেন মেসি, এবার মালিকানায় আসছে পেশাদার দল
- 1
১৯৮০–৮৩ সালের early-1980s fashion, photography ও vintage aesthetic ধরতে নিচের ৫টি বাংলা প্রম্পট ব্যবহার করতে পারেন।
- 2
হলান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত শুরু
- 3
কেন্টের কভারে হাসান-খালেদ, কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস জুটির নতুন অধ্যায়
- 4
চ্যাম্পিয়নস লিগে নতুন নিয়মের হাওয়া, সময়ক্ষেপণ ও ভিএআরে বড় পরিবর্তন
- 5
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম, ‘সুচিকিৎসায় কোনো আপস নয়’

স্পেনে দ্বিতীয় ক্লাব কিনতে চলেছেন মেসি, এবার মালিকানায় আসছে পেশাদার দল
স্পেনে দ্বিতীয় ক্লাব কিনতে চলেছেন মেসি, এবার মালিকানায় আসছে পেশাদার দল
বার্সেলোনায় কাটানো জীবনের সেরা সময়গুলোর পর ২০২১ সালে স্পেন ছাড়েন লিওনেল মেসি। এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে এলদেনসের মালিকানা নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত নয়। প্রথমে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয় যাচাই করা হবে। এরপর প্রয়োজন হবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন।
সবকিছু ঠিকঠাক এগোলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। চলতি বছরই পঞ্চম বিভাগের দল কর্নেয়া কিনেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। কর্নেয়া আধা-পেশাদার ক্লাব হওয়ায় এলদেনসেই হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব।
বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও একাধিক ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে তাদের।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসের ইতিহাস অবশ্য খুব একটা সমৃদ্ধ নয়। স্প্যানিশ ফুটবলের নিচের স্তরেই বেশির ভাগ সময় কাটিয়েছে ক্লাবটি। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে ওঠে তারা। দুই বছর পর অবনমন হলেও এবারের গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে এলদেনসে।
তবে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি। চার ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি দলটি। এরই মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ ছাড়াই আপাতত চলছে ক্লাবের কার্যক্রম।
ফুটবলে মেসির মালিকানার পরিধিও ধীরে ধীরে বাড়ছে। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানায়ও আংশিকভাবে যুক্ত আছেন তিনি।
এলদেনসে ও কর্নেয়ার মালিকানা নিয়ে আপাতত বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। কারণ স্প্যানিশ ফুটবলের কাঠামোয় দুই ক্লাবের মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে—কর্নেয়া পঞ্চম বিভাগে এবং এলদেনসে দ্বিতীয় বিভাগে।
তবে ভবিষ্যতে দুই দল একই বিভাগে উঠে এলে পরিস্থিতি জটিল হতে পারে। মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ মালিক হন এবং তারা একই স্তরে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী মালিকানা নিয়ে আপত্তি তৈরি হতে পারে।
এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতের ধারণক্ষমতাও খুব বেশি নয়—মাত্র ৫ হাজার ৭৭৬ দর্শক। তবে মেসির সম্ভাব্য মালিকানায় ছোট এই ক্লাবটির সামনে বড় পরিবর্তনের দুয়ার খুলে যেতে পারে। চুক্তি চূড়ান্ত হলে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সঙ্গে যুক্ত হবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের নাম।















