ইমরানের পাশে কামিন্স, কারাবন্দী সাবেক অধিনায়কের চিকিৎসা ও পরিবারের সাক্ষাৎ নিশ্চিতের দাবি
- 1
রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
- 2
দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’
- 3
বার্সেলোনায় রদ্রির স্বপ্নের অভিষেক, অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারাল ফ্লিকের দল
- 4
বিশ্বকাপের নিষেধাজ্ঞায় বড় স্বস্তি, প্রীতি ম্যাচেও শাস্তি কাটাতে পারবেন আর্জেন্টিনার চারজন
- 5
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

ইমরানের পাশে কামিন্স, কারাবন্দী সাবেক অধিনায়কের চিকিৎসা ও পরিবারের সাক্ষাৎ নিশ্চিতের দাবি
ইমরানের পাশে কামিন্স, কারাবন্দী সাবেক অধিনায়কের চিকিৎসা ও পরিবারের সাক্ষাৎ নিশ্চিতের দাবি
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কারাবন্দী ইমরানের যথাযথ চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবনে থাকা অধিনায়কদের মধ্যে কামিন্সই প্রথম, যিনি ইমরানকে নিয়ে সরাসরি প্রকাশ্যে কথা বললেন।
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তাঁর চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত ২৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই চিঠির প্রতি নিজের সমর্থন জানিয়েছেন কামিন্সও।
চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো সাবেক অধিনায়কেরা। নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও রয়েছেন তাঁদের সঙ্গে।
অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ অনুষ্ঠানে চিঠির পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গ্রেগ চ্যাপেল ইমরানের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন। তাঁর দাবি, ৭৩ বছর বয়সী ইমরান দীর্ঘদিন ধরে একাকিত্ব ও নানা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন।
চ্যাপেলের মতে, দীর্ঘ সময় পরিবার ও স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন থাকা একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি ইমরানের প্রয়োজনীয় চিকিৎসা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন।
চ্যাপেলের বক্তব্যের ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে কামিন্স লিখেছেন, ‘গ্রেগ চ্যাপেল এবং অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে আমিও আমার সমর্থন জানাচ্ছি।’
কামিন্স আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান যেন যথাযথ চিকিৎসা পান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অব্যাহত থাকে, সেটি তিনি আশা করেন। তাঁর ভাষায়, ইমরান খানের সঙ্গে এমন মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত, যে মর্যাদা প্রত্যেক মানুষের প্রাপ্য।
ইমরানকে নিয়ে কামিন্সের এই প্রকাশ্য অবস্থান ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।













