Image

মাতৃভাষার থিমে বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন, ২২ বছরের জন্য বাফুফের অধীনে দুই স্টেডিয়াম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 43 মিনিট আগে
মাতৃভাষার থিমে বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন, ২২ বছরের জন্য বাফুফের অধীনে দুই স্টেডিয়াম

মাতৃভাষার থিমে বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন, ২২ বছরের জন্য বাফুফের অধীনে দুই স্টেডিয়াম

মাতৃভাষার থিমে বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন, ২২ বছরের জন্য বাফুফের অধীনে দুই স্টেডিয়াম

বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের নতুন জার্সি। প্রথা ভেঙে নিজস্ব ভবনের বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই অনুষ্ঠানে বাফুফের জন্য ২২ বছরের ব্যবহারের উদ্দেশ্যে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম বরাদ্দের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আসিয়ান কাপ অভিযান শুরু করবে জামাল ভূঁইয়াদের বাংলাদেশ। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে মাঠে নামবে মারিয়া মান্দার নেতৃত্বাধীন নারী দল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া।

দুই দলের এই গুরুত্বপূর্ণ অভিযাত্রাকে সামনে রেখে বাফুফের অফিশিয়াল জার্সি পার্টনার ‘দৌড়’ নতুন জার্সি উন্মোচন করেছে।

নতুন জার্সির নকশার পেছনে রয়েছে সমর্থকদের অংশগ্রহণও। দৌড়ের সিইও আবিদ আলম চৌধুরী জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছ থেকে প্রায় ১ হাজার ৩০০টি ডিজাইন জমা পড়েছিল। সেখান থেকে ৩৪টি উপাদান নির্বাচন করে তৈরি করা হয়েছে নতুন জার্সির নকশা।

হোম জার্সির মূল থিম রাখা হয়েছে মাতৃভাষা। বিশেষ প্রযুক্তি ও ডিজাইনে তৈরি জার্সিটির অন্যতম বৈশিষ্ট্য, এটি মাত্র আট মিনিটের মধ্যে শুকিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন আয়োজকেরা।

খেলোয়াড়দের ম্যাচ জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। সমর্থকদের জন্য তৈরি সংস্করণটির দাম ৭০০ টাকা। দেশের ইনফিনিটির ১৬৫টি স্টোরে জার্সি পাওয়া যাবে। পাশাপাশি দৌড়ের ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে কেনার সুযোগ থাকবে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে বড় পর্দায় বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী দলের অধিনায়ক মারিয়া মান্দার নতুন জার্সি পরা ছবি প্রদর্শন করা হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, জার্সি শুধু একটি পোশাক নয়, এটি দেশের পরিচয় ও আবেগের প্রতীক।

‘জার্সি আমাদের আরেকটা পতাকা। বাংলাদেশের মতো এমন ক্রেজি ফুটবল সমর্থক পৃথিবীতে এখন সত্যিই কম আছে। এই জার্সি পরে সমর্থকরা যেন গর্ব অনুভব করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বাংলাদেশের ফুটবল জার্সিকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, বাফুফের জন্য সরকার ৫০ কোটি টাকার সিড মানি বরাদ্দ করেছে। এই অর্থ ব্যাংকে রেখে এর লভ্যাংশের একটি বড় অংশ ফেডারেশনের কার্যক্রমে ব্যয় করা যাবে।বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি

জার্সি উন্মোচনের পর একই মঞ্চে এনএসসি ও বাফুফের মধ্যে দুই স্টেডিয়াম নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং এনএসসির পক্ষে ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পালন করবে বাফুফে।

তবে বিষয়টি স্থায়ী মালিকানা হস্তান্তর নয় বলে স্পষ্ট করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। স্টেডিয়াম দুটির মালিকানা এনএসসির কাছেই থাকবে এবং প্রয়োজন হলে অন্যান্য ফেডারেশনও সেগুলো ব্যবহার করতে পারবে।

কমলাপুর স্টেডিয়াম আগে থেকেই মূলত ফুটবলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। অন্যদিকে সিলেট জেলা স্টেডিয়াম বাফুফের ব্যবস্থাপনায় আসায় দেশের ফুটবল অবকাঠামো ও মাঠসংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে ধাপে ধাপে আরও স্টেডিয়াম বাফুফের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three