Image

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম, তবে নেই কোনো অভিযোগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম, তবে নেই কোনো অভিযোগ

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম, তবে নেই কোনো অভিযোগ

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম, তবে নেই কোনো অভিযোগ

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান একটি তদন্তে সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোর নাম উঠে এসেছে। তবে আদালতের নথি অনুযায়ী, এই মামলায় আগুয়েরোকে আসামি বা অভিযুক্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনার মতো প্রমাণও পাওয়া যায়নি।

বিচারক পাবলো ইয়াদারোলার তত্ত্বাবধানে চলা তদন্তে মূলত একটি সন্দেহভাজন চক্রের বাণিজ্যিক পরিকল্পনায় আগুয়েরোর পরিচিতি ও জনপ্রিয়তাকে কীভাবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল, সেটিই খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের নথিতে উঠে এসেছে, আগুয়েরোর প্রতিষ্ঠিত ই-স্পোর্টস ক্লাবকে কেন্দ্র করে ‘ক্রু টিকিটস’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছিল সন্দেহভাজনরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা মোবাইল ফোন থেকে পাওয়া বার্তা ও বিভিন্ন নথিতে এই প্রকল্প নিয়ে একাধিক আলোচনা পাওয়া গেছে।

তদন্তকারীদের ধারণা, বিশ্বজুড়ে পরিচিত আগুয়েরোর নাম ও ভাবমূর্তিকে ব্যবহার করে বড় অঙ্কের বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল চক্রটি। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পিবট আলভারেজ নামে একজন গ্রেপ্তারের পর থেকে অনশন করছেন বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জানুয়ারি দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি দে কারলুচিকে পাঠানো একটি বার্তায় জানান, টিকিটিং প্ল্যাটফর্ম নিয়ে তিনি শিগগিরই আগুয়েরোর সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার আশা করছেন। পরবর্তী কয়েক সপ্তাহের কথোপকথনে একাধিক কোম্পানির মাধ্যমে প্রকল্পটি পরিচালনার পরিকল্পনার কথাও উঠে আসে।

তদন্তে সন্দেহ করা হচ্ছে, ওই চক্রের সঙ্গে বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক পাচারের যোগসূত্র থাকতে পারে। আভেলিয়ানেদা শহরের ইন্ডিপেনদিয়েন্তে স্টেডিয়ামের কাছে রিকার্দো বোচিনি স্ট্রিটের একটি স্থাপনা থেকেও তাদের কিছু কর্মকাণ্ড পরিচালিত হতো বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালতের নথিতে এখন পর্যন্ত সার্জিও আগুয়েরোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনার তথ্য নেই। তদন্তে তাঁর নাম আসার বিষয়টি মূলত সন্দেহভাজনদের বাণিজ্যিক পরিকল্পনায় তাঁর পরিচিতি ও ভাবমূর্তি ব্যবহারের চেষ্টার সঙ্গেই সম্পর্কিত বলে প্রতীয়মান হচ্ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three