৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক, কিংবদন্তিদেরও ছাড়িয়ে ইতিহাসে ক্রোকোম্বে
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক, কিংবদন্তিদেরও ছাড়িয়ে ইতিহাসে ক্রোকোম্বে
৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক, কিংবদন্তিদেরও ছাড়িয়ে ইতিহাসে ক্রোকোম্বে
মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোস, অ্যালান ডোনাল্ড, কোর্টনি ওয়ালশ কিংবা ডেল স্টেইন—ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার হয়েও পেশাদার ক্যারিয়ারে হ্যাটট্রিকের স্বাদ পাননি তাঁরা। সেই জায়গায় মাত্র ২৪ বছর বয়সেই অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন ইংলিশ পেসার হেনরি ক্রোকোম্বে।
মাত্র আট দিনের ব্যবধানে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাসেক্সের এই পেসার। এমন কীর্তি প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে দেখা গেছে মাত্র ছয়বার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত সপ্তাহে সমারসেটের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের প্রথম ইনিংসের শেষদিকে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রোকোম্বে। এরপর বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষেও একই কীর্তির পুনরাবৃত্তি ঘটান তিনি।
এসেক্সের বিপক্ষে তাঁর বোলিং ছিল আরও বিধ্বংসী। ৩ উইকেটে ১৭১ রান থেকে মাত্র ১৭৭ রানে অলআউট হয় এসেক্স। মাত্র ২৬ বলের ব্যবধানে দলের শেষ সাত উইকেটের পতন ঘটে। এর মধ্যে ক্রোকোম্বে মাত্র ১৪ বলের মধ্যে কোনো রান না দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।
এসেক্সের প্রথম ইনিংসে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ৯.৫-১-৩৯-৫।
সমারসেটের বিপক্ষে অবশ্য ক্রোকোম্বের হ্যাটট্রিকটি আসে ইনিংসের একেবারে শেষদিকে। ৫৮তম ওভারের চতুর্থ বলে ক্রেগ ওভারটনকে আউট করার পর পরের দুই বলে মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওই ইনিংসে ১৪ ওভার বল করে ৫৬ রানে ৫ উইকেট নেন ক্রোকোম্বে।
চলতি মৌসুমে এটি তাঁর তৃতীয় পাঁচ উইকেট শিকার।
ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ড্রু স্যামসনের তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করার ঘটনা এবার নিয়ে সপ্তমবার। ১৮৬৮ সালে ইংলিশ পেসার জর্জ ফ্রিম্যান প্রথম এই নজির গড়েছিলেন।
এরপর জোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯), দীপক ধাপোলা (২০২৪) এবং এবার ক্রোকোম্বে এই তালিকায় নাম লিখিয়েছেন।
ক্রোকোম্বের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলের দরজার কাছেও নিয়ে গেছে। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য জরুরি ভিত্তিতে ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে এখনো ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর খবর অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও জায়গা পেতে পারেন এই পেসার।
৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রোকোম্বে চলতি কাউন্টি মৌসুমে এখন পর্যন্ত ২৩.১৫ গড়ে ৩৮ উইকেট নিয়েছেন। পরপর দুই ম্যাচে দুই হ্যাটট্রিকের অবিশ্বাস্য কীর্তির পর ইংল্যান্ডের জার্সিতে তাঁর অভিষেক এখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।















