রিয়ালের রেকর্ড ছোঁয়ার হাতছানি পিএসজির, নতুন মৌসুমে আজ রিয়াল-ইন্টার
- 1
ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা
- 2
রিয়ালের রেকর্ড ছোঁয়ার হাতছানি পিএসজির, নতুন মৌসুমে আজ রিয়াল-ইন্টার
- 3
সালমান শাহ নেই, তবু শেষ হয়েছিল তাঁর অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে
- 4
ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে স্বস্তি, চুয়ামেনিসহ রিয়ালের তিন খেলোয়াড় ফিরলেন
- 5
মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম, তবে নেই কোনো অভিযোগ

রিয়ালের রেকর্ড ছোঁয়ার হাতছানি পিএসজির, নতুন মৌসুমে আজ রিয়াল-ইন্টার
রিয়ালের রেকর্ড ছোঁয়ার হাতছানি পিএসজির, নতুন মৌসুমে আজ রিয়াল-ইন্টার
নতুন রূপে আরও একবার ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ—চ্যাম্পিয়নস লিগ। লিগ পর্বের নতুন ফরম্যাটে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে প্রতিযোগিতা। এবারও ৩৬টি দল লড়বে ৮টি করে ম্যাচে, তবে কোনো দলই একই প্রতিপক্ষের মুখোমুখি হবে না।
প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল খেলবে দুই লেগের প্লে-অফ, সেখান থেকে আরও আট দল পাবে শেষ ষোলোর টিকিট। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলোর ইউরোপিয়ান যাত্রা সেখানেই শেষ হবে। ইউরোপা লিগে নামার সুযোগও আর থাকছে না।
তবে নতুন মৌসুমের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি পিএসজি। গতবার প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা ফরাসি ক্লাবটির সামনে এবার ইতিহাসের পাতায় আরও বড় জায়গা করে নেওয়ার সুযোগ। চ্যাম্পিয়নস লিগ যুগে টানা তিনবার ইউরোপসেরা হওয়ার রেকর্ড এখন পর্যন্ত শুধু রিয়াল মাদ্রিদের দখলে। লুইস এনরিকের পিএসজি এবার সেই কীর্তির কাছাকাছি যাওয়ার মিশনে নামছে।
নতুনদের স্বপ্ন
চ্যাম্পিয়নস লিগের এবারের মূল পর্বে অভিষেক হচ্ছে চার দলের—কোমো, সাবাহ এফসি, এলএএসকে লিনৎস ও ভাইকিং। ১৯৯২-৯৩ মৌসুমে নাম বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর থেকে এবার মূল পর্বে অংশ নেওয়া ক্লাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩-তে।
সেস্ক ফাব্রেগাসের কোমো গত মৌসুমে সিরি আ-তে দুর্দান্ত পারফরম্যান্স করে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে ৬১ বছর পর অস্ট্রিয়ান লিগ জয়ী এলএএসকে লিনৎস এবং ৩৪ বছর পর নরওয়েজিয়ান লিগের শিরোপা জেতা ভাইকিংও এবার প্রথমবারের মতো মূল পর্বে খেলবে।
তবে সবচেয়ে রোমাঞ্চকর পথ পাড়ি দিয়েছে আজারবাইজানের সাবাহ। মাত্র এক দশক আগে যাত্রা শুরু করা ক্লাবটি গত মৌসুমে ঘরোয়া ডাবল জয়ের পর বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
নতুন কিছু দ্বৈরথ
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি কিংবা বার্সেলোনা-পিএসজির মতো পরিচিত লড়াই নিয়মিতই দেখা যায়। এবার অবশ্য সূচিতে থাকছে বেশ কিছু নতুন আকর্ষণ।
পিএসজি প্রথমবারের মতো রোমার মুখোমুখি হবে। সাবেক দুই চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ও বরুসিয়া ডর্টমুন্ডও প্রথমবার চ্যাম্পিয়নস লিগে একে অপরের বিপক্ষে খেলবে।
স্মৃতি আর পুনর্মিলনের গল্পও কম নয়। বার্সেলোনায় যোগ দেওয়ার পর সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবেন রদ্রি। সেস্ক ফাব্রেগাসও কোমোর কোচ হিসেবে ফিরবেন ক্যাম্প ন্যুতে।
আজই মরিনিওর সামনে পুরোনো স্মৃতি
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরা জোসে মরিনিওর চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু হচ্ছে আজ ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০১০ সালে ইন্টারকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মরিনিওর জন্য ম্যাচটি তাই বিশেষ আবেগেরও।
২০১০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকে ইউরোপসেরা করেছিলেন এই পর্তুগিজ কোচ। এবার রিয়ালের ডাগআউটে বসে সেই সাবেক ক্লাবের বিপক্ষেই শুরু হচ্ছে তাঁর নতুন ইউরোপ-অভিযান।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগামী বছরের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে। তার আগে নতুন ফরম্যাটে ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে কে কতদূর যেতে পারে, সেটিই এখন দেখার।














