Image

পোলার্ডের ১ রানের আক্ষেপ পেছনে ফেলে ১৫ হাজারি ক্লাবে বাটলার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
পোলার্ডের ১ রানের আক্ষেপ পেছনে ফেলে ১৫ হাজারি ক্লাবে বাটলার

পোলার্ডের ১ রানের আক্ষেপ পেছনে ফেলে ১৫ হাজারি ক্লাবে বাটলার

পোলার্ডের ১ রানের আক্ষেপ পেছনে ফেলে ১৫ হাজারি ক্লাবে বাটলার

মাত্র ১ রানের আক্ষেপ! ক্যারিয়ার শেষ হওয়ার পরও হয়তো এই আফসোস তাড়া করবে কাইরন পোলার্ডকে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রানের ঐতিহাসিক মাইলফলক থেকে মাত্র ১ রান দূরে থেমেছিলেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। এবার সেই মাইলফলকই স্পর্শ করলেন জস বাটলার।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের অনন্য কীর্তি গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে ১৫ হাজার রান পূর্ণ করতে বাটলারের প্রয়োজন ছিল ১১০ রান। প্রথম ম্যাচেই ৪৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ব্যবধান অনেকটাই কমিয়ে আনেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ৩০ রান করার পথেই পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফল্যে।

৩০ রান করেই আউট হয়ে যান বাটলার। তবে ততক্ষণে টি-টোয়েন্টির ইতিহাসে ১৫ হাজার রানের ক্লাবে নাম লিখিয়ে ফেলেছেন ইংলিশ তারকা।

বাটলার ও পোলার্ডের পর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তাঁর সংগ্রহ ১৪ হাজার ৫৮১ রান।

‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’ হিসেবে পরিচিত ক্রিস গেইল ১৪ হাজার ৫৬২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। তাঁর পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার, যাঁর সংগ্রহ ১৪ হাজার ২৮৪ রান।

অর্থাৎ, পোলার্ড যেখানে মাত্র ১ রানের জন্য ১৫ হাজারের মাইলফলক ছুঁতে পারেননি, সেখানেই তাঁর সেই অপূর্ণতা পূরণ করে টি-টোয়েন্টির এলিট ক্লাবে জায়গা করে নিলেন বাটলার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three