হুট করেই পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে হেসন, ‘গত কয়েকটা দিন বেশ চ্যালেঞ্জিং ছিল’
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
‘সর্বকালের সেরা’ বিতর্কে ইতি! মেসির ইনস্টাগ্রাম পোস্টে কেন উঠল এমন বার্তা?
- 3
বিশ্বকাপের হারের প্রতিশোধের সুযোগ জাপানের, নভেম্বরে ব্রাজিলের মুখোমুখি
- 4
মরিনিওর চোখে লা লিগাই কঠিন, ‘ফ্রান্স-জার্মানিতে শিরোপার হিসাব সহজ’
- 5
রিয়ালে ফিরে মরিনহোকে শুভকামনা আনচেলত্তির, ‘নিশ্চিত, সে খুব ভালো করবে’

হুট করেই পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে হেসন, ‘গত কয়েকটা দিন বেশ চ্যালেঞ্জিং ছিল’
হুট করেই পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে হেসন, ‘গত কয়েকটা দিন বেশ চ্যালেঞ্জিং ছিল’
জাপানে এশিয়ান গেমসের পাকিস্তান ক্রিকেট দল নিয়ে ব্যস্ত ছিলেন মাইক হেসন। ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনাও ছিল, তবে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নয়—রাজা চার্লসের সঙ্গে দলের একটি অনুষ্ঠানে অংশ নিতে। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় হুট করেই তাঁকে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নিতে হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ সরফরাজ আহমেদসহ দুই কোচকে সরিয়ে দেয়। পাশাপাশি বাদ দেওয়া হয় সাত ক্রিকেটারকে। ফলে এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের দায়িত্ব বর্তেছে হেসনের ওপর।
হেডিংলিতে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে ১৯৪ রানে হারের পর পাকিস্তান ক্রিকেটে চলছে তীব্র অস্থিরতা। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে সেই পরিস্থিতির কথাই তুলে ধরেছেন হেসন।
তিনি বলেন, ‘আমি মূলত রাজাকে দেখতে ও অনুষ্ঠানে অংশ নিতে আসছিলাম। তবে পরিস্থিতি দ্রুত বদলে গেছে। গত কয়েকটা দিন বেশ চ্যালেঞ্জিং ছিল। এমন একটি হোটেলে থাকতে হয়েছে, যেখানে কিছু খেলোয়াড় আসছিল, আবার কিছু খেলোয়াড় চলে যাচ্ছিল। এরপর সবাই একসঙ্গে হয়েছে।’
সিরিজের ফলাফলে তৃতীয় টেস্টের কোনো প্রভাব না থাকলেও ম্যাচের আগে সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছেন।
এমন পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে হেসন বলেন, ‘ছেলেরা সম্ভবত বিশৃঙ্খল পরিস্থিতিতে আমার চেয়ে একটু বেশি অভ্যস্ত। কোনো সন্দেহ নেই, তারা খুবই হতাশ। তবে সেই হতাশা দূরে সরিয়ে আমাদের সামনের ম্যাচের পরিকল্পনায় মনোযোগ দিতে হয়েছে। গত কয়েক দিনে ছেলেরা তাতে দুর্দান্ত সাড়াও দিয়েছে।’
বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে রয়েছেন ইমাম-উল-হক, সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হেসন দায়িত্ব নেওয়ার আগেই হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
হেসন বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তার আগেই রিজওয়ান, ইমাম ও সালমান আগাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর আমার কাজ ছিল তৃতীয় টেস্টের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করা।’
তৃতীয় টেস্টের জন্য এমন কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে, যাঁদের এখনো টেস্ট অভিষেক হয়নি। তাঁদের নিয়ে নতুন কম্বিনেশন তৈরি করাই এখন হেসনের বড় চ্যালেঞ্জ।
এদিকে সালমান আলী আগা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন—এমন খবরও ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হেসন।
তাঁর ভাষায়, ‘মানুষজন কেবল গল্প বানিয়ে যাচ্ছে। আমি আসার এবং রাজার সঙ্গে দেখা করার অনেক আগেই তিনজনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। তখনই বার্তা পাঠানো হয়েছিল যে এই তিনজন অনুষ্ঠানে থাকবেন না।’
সব মিলিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে পাকিস্তান দলের দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। অস্থিরতার মধ্যেই এখন হেসনের সামনে চ্যালেঞ্জ—এজবাস্টনে ভাঙাচোরা পাকিস্তান দলকে ঘুরে দাঁড় করানো।












