Image

গেইল-রাসেলদের পেছনে ফেলে সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গেইল-রাসেলদের পেছনে ফেলে সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

গেইল-রাসেলদের পেছনে ফেলে সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

গেইল-রাসেলদের পেছনে ফেলে সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের মতো টি-টোয়েন্টি তারকাদের ছাপিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। নিজের সেরা সময় পেরিয়ে এলেও ব্যাট হাতে বিধ্বংসী এক ইনিংসে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন শানাকা। শেষ পর্যন্ত ৪৩ বলে অপরাজিত ১২১ রান করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান অলরাউন্ডার।

এই ইনিংসের মাধ্যমে সিপিএলে ৪০ বলে সেঞ্চুরির আগের রেকর্ড ভেঙেছেন শানাকা। আন্দ্রে রাসেল ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। গত বছর একই দিনে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার ও টিম সাইফার্ট।

সিপিএলে ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরি এসেছিল ২০১৬ সালে, ৪৯ বলে। কাইরন পোলার্ড ২০১৮ সালে ৫৩ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে ৩৯ বলে সেঞ্চুরি শানাকার জন্য নতুন কোনো কীর্তি নয়। ২০১৬ সালে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও একই গতিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। ওই বছরই আরেক ম্যাচে ৪০ বলে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ৪৮ বলে অপরাজিত ১৩১ রান করেছিলেন শানাকা—যেটি এখনো টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ ইনিংস।

তবে সব ধরনের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শানাকা শীর্ষে নেই। এই রেকর্ডের মালিক এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

২৮ বলে সেঞ্চুরি করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ভারতের উর্বিল প্যাটেল ও অভিষেক শর্মা। দুজনই ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এই কীর্তি গড়েন। তুরস্কের মোহাম্মদ ফাহাদ ২৯ বলে সেঞ্চুরি করে আছেন পরের অবস্থানে।

আর ৩০ বলে সেঞ্চুরির কীর্তি আছে টি-টোয়েন্টির অন্যতম কিংবদন্তি ক্রিস গেইলের। ২০১৩ সালের আইপিএলে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পথে মাত্র ৩০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three