Image

মরিনিওর চোখে লা লিগাই কঠিন, ‘ফ্রান্স-জার্মানিতে শিরোপার হিসাব সহজ’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 16 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
মরিনিওর চোখে লা লিগাই কঠিন, ‘ফ্রান্স-জার্মানিতে শিরোপার হিসাব সহজ’

মরিনিওর চোখে লা লিগাই কঠিন, ‘ফ্রান্স-জার্মানিতে শিরোপার হিসাব সহজ’

মরিনিওর চোখে লা লিগাই কঠিন, ‘ফ্রান্স-জার্মানিতে শিরোপার হিসাব সহজ’

লা লিগায় শিরোপার লড়াই বরাবরই জমজমাট। সাম্প্রতিক এক যুগে স্পেনের শীর্ষ লিগে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ২০১২-১৩ মৌসুম থেকে এখন পর্যন্ত ১৪টি আসরের মধ্যে বার্সেলোনা জিতেছে আটবার, রিয়াল মাদ্রিদ চারবার এবং আতলেতিকো মাদ্রিদ দুবার। এই তিন দলের বাইরে সর্বশেষ লা লিগার শিরোপা জিতেছিল ভ্যালেন্সিয়া, ২০০৩-০৪ মৌসুমে।

নতুন মৌসুমেও শুরুটা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দাপটে। তিন রাউন্ড শেষে দুদলই শতভাগ জয়ে এগিয়ে আছে। গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

তবে জার্মানির বুন্ডেসলিগা কিংবা ফ্রান্সের লিগ আঁর মতো লা লিগায় কোনো একটি দলের জন্য শিরোপার পথ তুলনামূলক সহজ নয়—এমনটাই মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও।

বুন্ডেসলিগায় দীর্ঘদিন ধরে বায়ার্ন মিউনিখের আধিপত্য চলছে। ২০১২-১৩ মৌসুম থেকে ১৪ আসরের ১৩টিতেই শিরোপা জিতেছে জার্মান জায়ান্টরা। একমাত্র ব্যতিক্রম ২০২৩-২৪ মৌসুম, যখন চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার লেভারকুসেন।

ফ্রান্সের লিগ আঁতেও একই ধরনের চিত্র দেখা গেছে। ২০১২-১৩ মৌসুম থেকে ১৪ আসরের মধ্যে ১২টিতে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। ব্যতিক্রম হিসেবে ২০১৬-১৭ মৌসুমে মোনাকো এবং ২০২০-২১ মৌসুমে লিল শিরোপা জেতে।

মরিনিওর মতে, এই দুই লিগের তুলনায় লা লিগায় শিরোপার দাবিদার বেশি থাকায় প্রতিটি ম্যাচেই চাপ থাকে বেশি।

লা লিগায় বাংলাদেশ সময় শুক্রবার রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বেতিস। তাদের মাঠে সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেনি রিয়াল। ২০২১ সালের পর বেতিসের মাঠে তিন ম্যাচ ড্র করার পাশাপাশি একটিতে হেরেছে তারা।

তাই ম্যাচটির আগে খেলোয়াড়দের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন মরিনিও।

“ওদের ভালো পারফরম্যান্স করতে হবে, নইলে জয় সম্ভব হবে না। বেতিস খুব ভালো দল। এখানে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফলও খুব একটা ভালো নয়। তাদের হারানো কঠিন। আর সেটা করতে হলে আপনাকে নিজের সেরা খেলাটা খেলতে হবে। এর কোনো বিকল্প নেই।”

গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। তাই এবার ঘুরে দাঁড়িয়ে আবারও শিরোপার লড়াইয়ে ফিরতে চায় স্প্যানিশ জায়ান্টরা। তবে কাজটি সহজ হবে না বলেই মনে করেন মরিনিও।

“আমার মতে, এটা সহজ কোনো লিগ নয়। এখানে সবসময় জয়ের জন্য প্রচণ্ড চাপ থাকে। ফ্রান্স কিংবা জার্মানিতে শিরোপার অন্যতম দাবিদার দলগুলো জানে, শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় এগিয়ে থাকবে। এখানে বিষয়টি তেমন নয়। এই প্রতিযোগিতা অনেক বেশি উন্মুক্ত, আর সেই চাপই আপনাকে বড় ঝুঁকির মধ্যে ফেলে।”

মরিনিওর মতে, বার্সেলোনার পাশাপাশি আতলেতিকো মাদ্রিদও এবারের শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী।

“তারা প্রকাশ্যে কিছু না বললেও আমি মনে করি, আতলেতিকো মাদ্রিদ শিরোপার লড়াইয়ে থাকবে। আমার মতে, তারাও অন্যতম দাবিদার। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের জায়গার জন্য লড়াই করতে পারে এমন আরও বেশ কয়েকটি শক্তিশালী দল আছে। বেতিস, রিয়াল সোসিয়েদাদ—তারাও ভালো দল। আগামীকাল আমরা দেখব বেতিস কতটা শক্তিশালী।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three