মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ক্লাবটি। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা ২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন কোচ জোসে মরিনিও।
লা লিগায় শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেনসিওর প্রসঙ্গ ওঠে। সেখানে মরিনিও জানান, ক্লাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
“ক্লাব তদন্ত শুরু করেছে। কোচ হিসেবে তদন্ত চলাকালে আমি তাকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই দেখব। এখানে আসার সময় তার সঙ্গে কথা হয়েছিল, তবে সেটা ছিল অতীতের বিভিন্ন বিষয় নিয়ে। এখানে আসার পর তার সঙ্গে আর কথা হয়নি,” বলেন মরিনিও।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সীমার প্রায় চার গুণ বেশি অ্যালকোহল শরীরে পাওয়া যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন আসেনসিও। তবে সমালোচনা করলেও তরুণ ডিফেন্ডারের পেশাদার আচরণের প্রশংসা করেছেন মরিনিও।
রিয়ালের অনুশীলনকেন্দ্র ভালদেবেবাসের বাইরের ঘটনা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে মাঠ ও অনুশীলনে আসেনসিওর পরিশ্রমের কথা তুলে ধরে বলেন, ফিট থাকলে তিনি দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়দের একজন।
মরিনিও বলেন, “রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়কে ২৪ ঘণ্টাই পেশাদার ও নিবেদিত থাকতে হয়। কারণ মাঠের বাইরের কোনো ঘটনা তার নিজের এবং ক্লাবের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি এতে খুশি নই। তবে আমরা সবাই ভুল করি। ভুল যদি বারবার ঘটতে থাকে, তাহলে বিষয়টি ভিন্ন।”
চলতি লা লিগায় অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে দুই জয় নিয়ে পূর্ণ ৬ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
আসেনসিওর বিরুদ্ধে তদন্তের ফল কী হয়, সেটিই এখন রিয়াল মাদ্রিদ সমর্থকদের আগ্রহের বিষয়। এরই মধ্যে মাঠের বাইরের এই ঘটনায় ক্লাবের পক্ষ থেকে পেশাদারিত্ব ও খেলোয়াড়দের আচরণ নিয়ে কঠোর বার্তা পাওয়া গেল।














