‘সর্বকালের সেরা’ বিতর্কে ইতি! মেসির ইনস্টাগ্রাম পোস্টে কেন উঠল এমন বার্তা?
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

‘সর্বকালের সেরা’ বিতর্কে ইতি! মেসির ইনস্টাগ্রাম পোস্টে কেন উঠল এমন বার্তা?
‘সর্বকালের সেরা’ বিতর্কে ইতি! মেসির ইনস্টাগ্রাম পোস্টে কেন উঠল এমন বার্তা?
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও প্রকাশ করেছেন লিওনেল মেসি। আর সেই ভিডিও ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে ফুটবলের বহু বছরের পুরোনো প্রশ্ন—সর্বকালের সেরা কে, মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো?
মেসির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটির শেষ দিকে দেখা যায় একটি দীর্ঘ রসিদ। তবে সেটি কোনো খাবার বা পানীয়ের বিল নয়। বরং সেখানে তুলে ধরা হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ার, গুরুত্বপূর্ণ অর্জন ও স্মরণীয় মুহূর্তগুলোর খতিয়ান। একেবারে শেষ লাইনে লেখা—‘GOAT Debate: Closed’, অর্থাৎ ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’।
ভিডিওটি মূলত জনপ্রিয় পানীয় ব্র্যান্ড মিশেলোব আল্ট্রার ‘ট্যাব ক্লোজড’ বিজ্ঞাপনী প্রচারণার অংশ। এতে একজন বারটেন্ডারকে বারের দীর্ঘ একটি রসিদ প্রিন্ট করতে দেখা যায়। রসিদে খাবার বা পানীয়ের বদলে জায়গা পেয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা পরিসংখ্যান ও অর্জন।
রসিদে আলবিসেলেস্তেদের হয়ে মেসির ২০৭ ম্যাচ ও ১২৫ গোলের পরিসংখ্যানও তুলে ধরা হয়। পাশাপাশি রয়েছে মেক্সিকোর বিপক্ষে তার স্মরণীয় গোল, জাতীয় দলের হয়ে একের পর এক রেকর্ড এবং আর্জেন্টিনাকে বড় মঞ্চে সাফল্য এনে দেওয়ার গল্প।
সবচেয়ে বড় করে সামনে আনা হয়েছে মেসির তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিরোপা—২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ।
বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয় মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করে। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন তিনি। সেই সাফল্যের পরই মেসির ক্যারিয়ারকে ঘিরে ‘সর্বকালের সেরা’ বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে।
অন্যদিকে, প্রায় দুই দশক ধরে এই বিতর্কের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলার সময় মেসি-রোনালদোর দ্বৈরথ ক্লাব ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটিতে পরিণত হয়। লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ—প্রায় প্রতিটি বড় মঞ্চেই দুজনের পারফরম্যান্স নিয়ে চলেছে তুলনা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ও রোনালদো ৩৬ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে মেসির দল জিতেছে ১৬টি ম্যাচ, রোনালদোর দল ১১টিতে এবং ৯টি ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি লড়াইয়ে মেসির গোল ২২টি, রোনালদোর ২১টি।
জাতীয় দলের হয়ে পরিসংখ্যানেও মেসির অর্জন অসাধারণ। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। রোনালদো পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে করেছেন ১৪৬ গোল।
রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সংখ্যা বেশি হলেও মেসির ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের অর্জন যোগ হওয়ায় ‘GOAT’ বিতর্কে নতুন মাত্রা পায়। আর এবার মেসির বিজ্ঞাপনী ভিডিওর শেষ বার্তাই যেন সেই দীর্ঘ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিল—‘GOAT Debate: Closed’।
অবশ্য ফুটবলে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্ক যে একেবারে শেষ হয়ে যাবে, তা বলা কঠিন। তবে মেসির এই অভিনব বিজ্ঞাপনী প্রচারণা যে ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন তুলেছে, সেটি বলার অপেক্ষা রাখে না।














