এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের একটি ব্যর্থ পরিকল্পনার তথ্য সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের লক্ষ্য ছিল এমবাপ্পেসহ মোট ২৬ জন। তালিকায় ফুটবলার ছাড়াও ছিলেন র্যাপ সংগীতশিল্পী ও ধনী ব্যবসায়ীরা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক ওই তরুণ ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করতেন বলে তদন্তকারীদের দাবি। এর আগে সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে তিনি কারাগারে ছিলেন।
তদন্তে উঠে এসেছে, কারাগারে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে চক্রের সদস্যদের নির্দেশনা দিতেন ওই তরুণ। তাঁর কাছ থেকে জব্দ করা দুটি মুঠোফোন বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৬ জনের একটি তালিকা পায়। সেখানে তাঁদের ঠিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও ছিল।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র লা পারিসিয়ানকে জানিয়েছে, জব্দ করা ফোনের বার্তা ও তথ্য বিশ্লেষণ করে এমবাপ্পে ও একজন র্যাপ শিল্পীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
বিচার বিভাগীয় একটি সূত্রও নিশ্চিত করেছে, ওই তালিকার গুরুত্বপূর্ণ নামগুলোর একজন ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পে। তালিকায় আরও ছিলেন একজন র্যাপার, অলংকার ব্যবসায়ী, তুর্কি মাংস ব্যবসায়ী এবং এক চীনা কোটিপতি ব্যবসায়ীসহ বেশ কয়েকজন ধনী ব্যক্তি।
ঘটনার সূত্রপাত হয় ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকার একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত থেকে। সেখানে হামলার ঘটনায় অভিযুক্তদের একজন হিসেবে ওই তরুণকে শনাক্ত করে পুলিশ। পরে তাঁকে আটক করে মুঠোফোন জব্দ করা হয়। ফোনের তথ্য বিশ্লেষণ করতেই অপহরণ ও হামলার কথিত পরিকল্পনার বিষয়টি সামনে আসে।
তবে জিজ্ঞাসাবাদে নিজেকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে অস্বীকার করেছেন অভিযুক্ত তরুণ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে একাকী কারাবাসেই রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে মাঠেও দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় তিন ম্যাচে করেছেন চার গোল। এর মধ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রয়েছে একটি হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলেও তাঁর ঝুলিতে রয়েছে ২০১৮ বিশ্বকাপের শিরোপা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের মতো কীর্তি। সর্বশেষ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন এই ফরাসি তারকা।















