Image

নেইমারের মাঠ নিয়ে ক্ষোভ, পালমেইরাসের কড়া খোঁচা: ‘বাজে মাঠের সমাধান ভালো মাঠ তৈরি করা’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেইমারের মাঠ নিয়ে ক্ষোভ, পালমেইরাসের কড়া খোঁচা: ‘বাজে মাঠের সমাধান ভালো মাঠ তৈরি করা’

নেইমারের মাঠ নিয়ে ক্ষোভ, পালমেইরাসের কড়া খোঁচা: ‘বাজে মাঠের সমাধান ভালো মাঠ তৈরি করা’

নেইমারের মাঠ নিয়ে ক্ষোভ, পালমেইরাসের কড়া খোঁচা: ‘বাজে মাঠের সমাধান ভালো মাঠ তৈরি করা’

এক ম্যাচে তিন চোট। তাঁদের একজন নেইমার। চোট নিয়ে মাঠ ছাড়ার পর সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে নেইমারের অভিযোগকে অজুহাত হিসেবে দেখছে প্রতিপক্ষ পালমেইরাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মাঠের প্রশংসা করে নেইমারকে পাল্টা খোঁচা দিয়েছে ক্লাবটি।

বুধবার ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে সান্তোস। প্রথম লেগে ৩-০ গোলে হেরে যাওয়ায় দুই ম্যাচ মিলিয়ে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয় নেইমারের দল।

তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিলা বেলমিরোর মাঠের অবস্থা এবং সান্তোসের একের পর এক চোট। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। একই সময়ে চোটে পড়েন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় নেইমারকে।

ম্যাচের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠের পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তিদের কটাক্ষ করে নেইমার লেখেন, ‘ভিলা বেলমিরো স্টেডিয়ামের মাঠের দায়িত্বে যিনি আছেন, তাঁকে অভিনন্দন জানাতে চাই।’

এরপর নিজের ক্ষোভ আরও স্পষ্ট করেন তিনি। নেইমারের অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠে কাজ করায় পুরো মাঠ গর্তে ভরা ছিল।

তিনি বলেন, ‘গতকাল যা দেখলাম, তা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বাজে মাঠ। ম্যাচের ঠিক আগের দিন কাজ করার কারণে পুরো মাঠ গর্তে ভরা ছিল। অবিশ্বাস্য! প্রতিপক্ষের পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও লড়তে হয়েছে।’

মাঠের দুরবস্থার কারণে খেলোয়াড়দের বাড়তি শারীরিক চাপ নিতে হয়েছে বলেও দাবি করেন নেইমার। তাঁর মতে, এ কারণেই প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোট নিয়ে মাঠ ছাড়েন।

নেইমারের এমন মন্তব্যের পর সুযোগটি হাতছাড়া করেনি পালমেইরাস। নিজেদের মাঠ নুবাঙ্ক পারকের পরিচর্যার প্রশংসা করে সান্তোস ও নেইমারকে কটাক্ষ করেছে তারা।

পালমেইরাসের বক্তব্য, ‘দিন যা-ই হোক না কেন, এখানকার ঘাস সব সময় নিখুঁত আর গর্তমুক্ত থাকে। কারণ, প্রতিদিন এর যত্ন নেওয়া হয়।’

ক্লাবটি আরও দাবি করেছে, ভালো মাঠ শুধু প্রতিপক্ষকে ভালো ফুটবল খেলার সুযোগই দেয় না, নিজেদের খেলোয়াড়দেরও নিরাপদে দৌড়ানোর নিশ্চয়তা দেয়। এ প্রসঙ্গে গত পাঁচ বছরে সিরি আ-তে পালমেইরাসের খেলোয়াড়েরা সবচেয়ে কম চোটে পড়েছেন বলেও খোঁচা দিয়েছে তারা।

সবশেষে নেইমারের অভিযোগের জবাবটা আরও সরাসরি দিয়েছে পালমেইরাস—‘বাজে মাঠের একমাত্র সমাধান হলো একটি ভালো মাঠ তৈরি করা, সহজ বিষয়।’

ব্রাজিলিয়ান কাপে বিদায়ের পর এখন ঘরোয়া লিগেও কঠিন সময় পার করছে সান্তোস। লিগ টেবিলে দলটির অবস্থান ১৪ নম্বরে, অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট দূরে।

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three