ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
পাকিস্তান ক্রিকেটে যেন বিতর্ক পিছু ছাড়ছে না। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে হারের পর সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন নতুন করে আলোচনায় এসেছে রাজা চার্লসের সঙ্গে পাকিস্তান দলের সাক্ষাৎ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দল থেকে বাদ পড়া কয়েকজন ক্রিকেটারকে লন্ডনে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছিল। ক্ল্যারেন্স হাউসে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিতি কম হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিব্রত হতে পারে—এমন আশঙ্কা থেকেই তাঁদের সেখানে যেতে বলা হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতিটি বাদ পড়া ক্রিকেটারদের জন্য বেশ অস্বস্তিকর ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর। তবে সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আরও একজন ক্রিকেটার অনুষ্ঠানে যেতে অস্বীকৃতি জানান। তাঁর নাম প্রকাশ করেনি দ্য টেলিগ্রাফ।
সাত ক্রিকেটারের কয়েকজনকে এরই মধ্যে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। অন্যদিকে তাঁদের জায়গায় দলে ডাক পাওয়া কয়েকজন খেলোয়াড়ও তখনো ইংল্যান্ডে পৌঁছাতে পারেননি। ফলে রাজপরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পাকিস্তান দলের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল।
অনুষ্ঠানে রাজা চার্লস পাকিস্তানের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় পার করা দলটিকে উৎসাহ দেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁকে স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন। পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রাজাকে উপহার দেন।
ইংল্যান্ড সফরে যাওয়া ক্রিকেট দলগুলোকে সাধারণত ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্য কিংবা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে এবার পাকিস্তান দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে বাদ পড়া ক্রিকেটারদের এমন অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।















