এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু
- 1
আর্চার-টাংদের পেস আক্রমণে ২০০৫ অ্যাশেজজয়ী দলের ছায়া দেখছেন ট্রেসকোথিক
- 2
‘তুমি অমর’—মেসির বিদায়ে আবেগে ভাসলেন মার্তিনেজ, দি পল ও সতীর্থরা
- 3
অশ্রুসিক্ত বিদায়: আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন লিওনেল মেসি
- 4
এমবাপ্পের গোলে রিয়ালের জয়
- 5
নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু
এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৫৮ রানেই অলআউট হয়ে যায় ইন্দোনেশিয়া।
ব্যাটিংয়ে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। তৃতীয় ওভারেই ৭ বলে ৮ রান করে ফিরে যান জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এরপর দিলারা আক্তার দোলা ও সোবহানা মোস্তারি দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন। ৩১ বলে ৪ চারসহ ২৭ রান করে থামেন দিলারা।
পরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ২৬ বলে ২৬ রানের জুটি গড়েন সোবহানা। ১১ বলে ১০ রান করে জ্যোতি ফিরলে ভাঙে সেই জুটি। সোবহানা শেষ পর্যন্ত ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন।
শেষ দিকে বাংলাদেশের ইনিংসে গতি ফেরান স্বর্ণা আক্তার। মাত্র ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩১ রান করে দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দেন তিনি। ইন্দোনেশিয়ার হয়ে অফ স্পিনার নি কাদেক আরিয়ানি ২৮ রানে নেন ৩ উইকেট।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইন্দোনেশিয়া। পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন মারুফা আক্তার।
এরপর স্পিনারদের ঘূর্ণিতে একে একে ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার ব্যাটিং। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের সঙ্গে লেগ স্পিনে যোগ দেন ফাহিমা খাতুন।
নাহিদা ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। মারুফা ৩ ওভারে একটি মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। মেঘলা ও ফাহিমা পান একটি করে উইকেট।
ইন্দোনেশিয়ার হয়ে সর্বোচ্চ ১২ রান করেন মারিয়া করাজোন। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এই জয়ে এশিয়া কাপের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। একই মাঠে আগামী রোববার নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জ্যোতির দল।















